বনলতা সেন
ভাষা: বাংলা (Bangla)
প্রচ্ছদ শিল্পী: শম্ভু সাহা
প্রকাশনী: কবিতা–ভবন, সিগনেট প্রেস (১৯৫২)
প্রথম প্রকাশ: 1942
ট্যাগস: bonolota sen, বনলতা সেন, জীবনানন্দ দাশ, কবিতার বই,
বই সম্পর্কে
বনলতা সেন বাঙালি কবি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ। এটি তার প্রকাশিত তৃতীয় কাব্যগ্রন্থ। সংকলটিতে রবীন্দ্রত্তোর সময়ে প্রেম, স্বাধীনতা এবং বেদনার দ্বারা কবির অনুভূত প্রাসঙ্গিক সংগ্রামকে প্রতিফলিত করে। বইটির নামকরণ করা হয়েছে কাব্যগ্রন্থে সংকলিত "বনল... বনলতা সেন বাঙালি কবি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ। এটি তার প্রকাশিত তৃতীয় কাব্যগ্রন্থ। সংকলটিতে রবীন্দ্রত্তোর সময়ে প্রেম, স্বাধীনতা এবং বেদনার দ্বারা কবির অনুভূত প্রাসঙ্গিক সংগ্রামকে প্রতিফলিত করে। বইটির নামকরণ করা হয়েছে কাব্যগ্রন্থে সংকলিত "বনলতা সেন" শীর্ষক কবিতার নামানুসারে, যেটি একজন বৈদ্য বর্ণের নারীর রূপের মধ্য দিয়ে মানবিক পরিপূর্ণতাকে অন্বেষণ করে। কাব্যগ্রন্থের কবিতাগুলো ১৩৩২ থেকে ১৩৪৬ বঙ্গাব্দের মাঝে লেখা। গ্রন্থটি সর্বপ্রথম পৌষ ১৩৪৯ বঙ্গাব্দে (১৯৪২ খ্রিষ্টাব্দ) কলকাতার কবিতা–ভবন থেকে প্রকাশিত এক পয়সায় একটি গ্রন্থমালার অন্তর্ভুক্ত হিসেবে প্রকাশিত হয়েছিল। জীবনানন্দ নিজেই এটি প্রকাশ করেছিলেন। ১৬ পৃষ্টার ডিমাই ৮ পেজি আকারের বইটির প্রচ্ছদ করেছিলেন আলোকচিত্রশিল্পী শম্ভু সাহা। এই সংস্করণে মোট ১২টি কবিতা সংকলিত হয়েছিল, যার মূল্য ছিল চার আনা। পরবর্তীকালে ১৯৪৪ সালে প্রকাশিত তার চতুর্থ কাব্যগ্রন্থ মহাপৃথিবীতে জীবনানন্দ বনলতা সেন কাব্যগ্রন্থের সকল কবিতাই অন্তর্ভুক্ত করেন। মহাপৃথিবী কাব্যগ্রন্থেরও প্রথম কবিতাও ছিল "বনলতা সেন"। জীবনানন্দের জীবদ্দশায় শ্রাবণ, ১৩৫৯ বঙ্গাব্দে, (১৯৫২ খ্রিষ্টাব্দে) কলকাতার সিগনেট প্রেস থেকে এই কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। ৪৯ পৃষ্ঠার পরিবর্ধিত এই সংস্করণে পূর্বের ১২টি কবিতার সাথে নতুন ১৮টি কবিতা যোগ করে সর্বমোট ৩০টি কবিতা প্রকাশিত হয়। এই সংস্করণের প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ রায়, যার মূল্য ছিল ২ টাকা। উক্ত সংস্করণের প্রকাশক ছিলেন দিলীপকুমার গুপ্ত।